বরাক তরঙ্গ, ১৪ মার্চ : বরপেটা থেকে আবারও এক জেহাদিকে গ্রেফতার করেছে এসটিএফ (STF)। গ্রেফতার হওয়া জেহাদির নাম মুস্তাফিজুর বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, এর আগে গ্রেফতার হওয়া দুই জেহাদির স্বীকারোক্তির ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। অভিযানের সময়ই এসটিএফের জালে ধরা পড়ে এই দুর্ধর্ষ জেহাদি। তদন্তকারী সংস্থার মতে, অসমে আসন্ন নির্বাচনের আগে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল এই জেহাদি। বিষয়টি সামনে আসার পর নিরাপত্তা সংস্থাগুলি আরও সতর্ক হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি।




