ডাইনী অপবাদ দিয়ে দম্পতিকে পুড়িয়ে হত্যা, উত্তেজনা হাওড়াঘাটে

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ ডিসেম্বর : কারবি আংলঙের হাওড়াঘাটের ১ নম্বর বেলগুড়ি মুন্ডা গ্রামে ডাইনী সন্দেহকে কেন্দ্র করে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, গ্রামের একাংশ লোক ডাইনী অপবাদ দিয়ে এক দম্পতিকে তাদের নিজ ঘরের ভেতরেই আগুনে পুড়িয়ে হত্যা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই দম্পতিকে নিয়ে কুসংস্কারমূলক সন্দেহ ও গুজব ছড়ানো হচ্ছিল। এরই পরিণতিতে রাতে অভিযুক্তরা দম্পতিটির বাড়িতে চড়াও হয় এবং ঘরে অগ্নিসংযোগ করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতর আটকে পড়ে দম্পতিটি, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামজুড়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে হাওরাঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *