মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল: শ্রীভূমি জেলায় ভোটের লড়াই ক্রমশ তীব্র আকার ধারণ করছে। দক্ষিণ করিমগঞ্জের চেরাগীতে কংগ্রেসের শক্তিপ্রদর্শনের লক্ষ্যে হাজির হচ্ছেন দলের একঝাঁক শীর্ষ নেতা। উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে, অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈ, ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (অসমের দায়িত্বপ্রাপ্ত) জিতেন্দ্রপ্রসাদ সিং এবং যুব নেতা কানাইয়া কুমার।
শ্রীভূমির চেরাগী এলাকা সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই বিশাল জনসভাকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি শুরু হয়েছে।
সভায় উপস্থিত শীর্ষ নেতারা রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়নমূলক ইস্যু এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জানা গেছে।



