বরাক তরঙ্গ, ১২ মার্চ : পবিত্র রমজান মাসে প্রকাশ্যে জল পান করে বিতর্কের মুখে করলেন সোনাইয়ের বিধায়ক হাজি করিম উদ্দিন বড়ভূইয়া। বৃহস্পতিবার সোনাইয়ে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান’ প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য শেষে আসনে বসে হাজার হাজার লোকের সামনে বোতল থেকে জল পান করেন বিধায়ক। বিধায়কের এমন কর্মকাণ্ডের পরই সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে পড়ে। অনেকেই বিধায়কের এমন কর্মকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানান।
সূত্রে জানা গেছে, বিধায়ক বড়ভূইয়া অসুস্থ রয়েছেন।




