বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : অনুপ্রবেশকারীদের একে একে শনাক্ত করা হবে এবং অসমকে অনুপ্রবেশকারীমুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, প্রতিটি অবৈধ অনুপ্রবেশকারীকে শনাক্ত করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাড় জেলার নাথানপুরে ৬,৮৩৯ কোটি টাকার ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম-২ (ভিভিপি–২) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনের পর বিজেপি পুনরায় ক্ষমতায় এলে অসমকে অনুপ্রবেশকারীমুক্ত করাই হবে দলের প্রথম কাজ। ২০২৬ সালে আবারও ক্ষমতায় ফেরার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি জানান, শুধু অবৈধ অনুপ্রবেশ বন্ধ করাই নয়, বর্তমানে রাজ্যে অবস্থানরত অবৈধ অনুপ্রবেশকারীদেরও বিতাড়িত করা হবে।
এছাড়াও তিনি কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, কংগ্রেস শুধু অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়নি, বরং অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্তবর্তী গ্রামের সামগ্রিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, সীমান্তবর্তী গ্রাম দেশের শেষ গ্রাম নয়, বরং প্রথম গ্রাম। নাথানপুর গ্রাম অসমের একটি উন্নয়নশীল সীমান্ত গ্রামে পরিণত হবে। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের মাধ্যমে অসমের ১৪০টি গ্রাম উপকৃত হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’ কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার লক্ষ্য আন্তর্জাতিক সীমান্তবর্তী দূরবর্তী গ্রামগুলির পরিকাঠামো উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নত করা। ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত প্রথম পর্যায় এবং পরবর্তী পর্যায়ে ২০২৮-২৯ পর্যন্ত এই কর্মসূচির জন্য মোট ৬,৮৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সীমান্ত এলাকা থেকে অভিবাসন রোধ, পর্যটন বৃদ্ধি, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপত্তা জোরদার করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, পাকিস্তান ও চিনের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে এই কর্মসূচি চালু রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সীমান্ত এলাকাতেও এই কর্মসূচি চালুর প্রয়োজনীয়তা অনুভব করে কেন্দ্রীয় সরকার প্রথমবারের মতো অসমের কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাথানপুর সীমান্তে এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, স্বাধীনতার পর প্রথমবারের মতো কোনও শীর্ষ নেতা নাথানপুর গ্রাম পরিদর্শন করেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাথানপুর সীমান্ত আউটপোস্টও পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কৃষিমন্ত্রী অতুল বরাসহ অন্যান্য বিশিষ্ট



