মণিয়ারখালে টিপারের চাকায় পিষ্ট বাইক চালক, ভাঙচুর, আটক

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : পূর্ব ধলাইর মণিয়ারখাল চা-বাগান এলাকায় বুধবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কটনপুর গ্রামের বাসিন্দা বছর ৩৭-এর সঞ্জীত দাসের। মণিয়ারখাল থেকে আমড়াঘাট অভিমুখে আসা এএস ১১ এফসি ৮০১৫ নম্বরের একটি টিপারের সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হলে তিনি টিপারের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর টিপারটি পালিয়ে গেলেও আমড়াঘাটে আটকানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা টিপার ভাঙচুর করে চালককে মারধর করে বলে অভিযোগ।

খবর পেয়ে পালংঘাট আউট পোস্টের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। টিপার চালককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *