খুনের পরে প্রেমিকার আত্মাকে ডাকার চেষ্টা, মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক! ইন্দোরে ঘনাচ্ছে রহস্য

Spread the news

১৭ ফেব্রুয়ারি : ঘরের মেঝেতে ফাঁকা মদের বোতল পড়ে রয়েছে। সামনে বসে এক যুবক। হাতে মোবাইল। তাতে ইউটিউব ভিডিয়ো চলছে, প্ল্যানচেটের সহজ উপায়। ঘরের কোণ থেকে কুণ্ডলী পাকিয়ে ছাদের দিকে উঠে যাচ্ছে ধূপের ধোঁয়া। তীব্র গন্ধে ভরে রয়েছে চারপাশ। হঠাৎ মোবাইল রেখে যুবকটি বলে উঠলেন, ‘আমায় ক্ষমা করো। তোমার আত্মার সঙ্গে কথা বলতে চাই।’

গত ১১ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন MBA পড়ুয়া এক তরুণী। গত শুক্রবার মধ্যপ্রদেশের ইন্দোরের দ্বারকাপুরী এলাকায় বন্ধুর ভাড়া বাড়ি থেকে তাঁর নগ্ন দেহ উদ্ধার করেছিল পুলিশ। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন যুবক। রবিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তার পর জেরায় খুনের বিবরণ দিতে গিয়ে এমনই জানিয়েছেন তিনি। ধৃতের বাড়ির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি আধার কার্ড সংশোধনের নামে বাড়ি থেকে বেরিয়েছিলেন এমবিএ পড়ুয়া ওই তরুণী। সোজা যান যুবকের ভাড়া বাড়িতে। সেখানে দু’জনে কিছুক্ষণ আড্ডা মারেন। খাওয়াদাওয়া করেন। অভিয়োগ সেখানেই ‘অন্য রকমের উপহার’ দেওয়ার অছিলায় তরুণীর হাত-পা বেঁধে তাঁকে ধর্ষণ করেন যুবক। চিৎকার করলে মুখে কাপড় গুঁজে তার পেটের উপরে বসে বুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপান। এতটাই তীব্র ভাবে যে, ছুরিটাই ভেঙে যায়।

এখানেই শেষ নয়। পুলিশের দাবি, খুনের পরে ঘরেই ছিলেন যুবক। মাঝে একবার বেরিয়ে মদ কিনে নিয়ে আসেন। তার পরে তরুণীর নগ্ন মৃতদেহের পাশে বসে খোশমেজাজে মদ্যপান করেন তিনি। জেরায় মৃত তরুণীকে যৌন নির্যাতনের কথাও কবুল করেছেন যুবক। ওখানে বসেই তাঁদের আপত্তিকর ১১টি ভিডিয়ো কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ারও করেছিলেন। তার পরে বাড়িতে তালা দিয়ে গিয়ে ওঠেন পানভেলের একটি হোটেলে। সেখানেই প্রেমিকার আত্মাকে ডাকার চেষ্টা করছিলেন যুবক।

গত ১৪ ফেব্রুয়ারি দ্বারকাপুরীর ওই তালাবন্ধ বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। তাঁরাই ঘরের দরজা ভেঙে তরুণীর দেহ উদ্ধার করেন। নগ্ন অবস্থায় পড়ে থাকা তরুণীর দেহে পচন ধরতে শুরু করেছিল। শেষ পর্যন্ত পায়ের মোজা দেখে তাঁর দেহ শনাক্ত করেন বাড়ির লোক। পানভেলের একটি হোটেল থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জেরায় তিনি আরও জানিয়েছেন, তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তরুণী রাজি না হওয়ায় ঝগড়া হয়। তার পরেই খুন করেন তিনি।
খবর : এই সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *