বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : মরিগাঁও জেলার লাহরিঘাটে রাজ্যে মুসলিম মানুষের উপর সরকারে বঞ্চনা ও নির্যাতনের অভিযোগ তুলে এক প্রতিবাদী কর্মসূচি রূপায়ণ করেন। শুক্রবার মুসলিম ছাত্র সংস্থা অসম (মুসা)র মরিগাঁও জেলা সমিতির উদ্যোগে জুম্মার নামাজের পর লাহরিঘাট বজার থেকে দল করে থানার সামনে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন প্রতিবাদকারীরা। প্রতিবাদীকারীরা হিমন্ত বিশ্ব শর্মা মুর্দাবাদ, বিজেপি গো ব্যাক, মুসলমানদের ভারতীয় সাংবিধানিক অধিকার সংরক্ষণ করুন, মুসলিমদের টার্গেট করে অমানবিক উচ্ছেদ বন্ধ করুন ইত্যাদি বিভিন্ন শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে। মিঞা সম্প্রদায়ের জন্য মুসলিম স্বায়ত্তশাসিত পরিষদ গঠন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে পদ থেকে অপসারণ করে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানান। মুসলিম ছাত্র সংস্থা অসমের কেন্দ্রীয় সভাপতি আশ্বিক রাব্বানী সাংবাদিকদের বলেন, মিঞা একটি সম্মানজনক শব্দ। মুখ্যমন্ত্রী মিঞাদের বিশ্ব দরবারে পরিচিত করার জন্য ধন্যবাদ জানায়।
উজান অসমে মিঞাদের ওপর অত্যাচার করা সংবিধানবিরোধী। মিঞাদের ওপর অত্যাচার করলে পরিস্থিতি খারাপ হবে। যদি অসমের মিঞা মুসলমানকে উজান অসম থেকে খেদিয়ে পাঠাতে হবে বলে উজানের দল-সংগঠনকে মুখ্যমন্ত্রী উৎসাহ দিয়ে থাকেন, তাহলে মিঞাদের জন্য মুসলিম স্বায়ত্তশাসিত পরিষদ দিতে হবে বলে দাবি করেন মুসলিম ছাত্র সন্থার সভাপতি আশ্বিক রাব্বানি। প্রতিবাদ শেষে মুসলিম ছাত্র সংস্থার সদস্যরা স্থানীয় সার্কল অফিসারের মাধ্যমে অসমের রাজ্যপালের কাছে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।



