রিয়াদ লক্ষ্য করে হুথিদের ছোড়া দুই ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের, পূর্বাঞ্চলে ভূপাতিত দুই ড্রোন

Spread the news

১৫ নভেম্বর : সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সঙ্গে দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জোট। অন্যদিকে, সম্ভাব্য নিরাপত্তা হুমকির আশঙ্কায় বাহরাইনে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। তাঁর দাবি, রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে ধ্বংস করেছে। পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোনও প্রতিহত করা হয়েছে।
এদিকে, সম্ভাব্য নিরাপত্তা বিপর্যয়ের আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে জরুরি সতর্কতা জারি করেছিল দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

পরবর্তী সময়ে পৃথক বার্তায় সংস্থাটি জানায়, আপাতত বিপদের আশঙ্কা কেটে গিয়েছে। তবে বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশিকা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোথাও অযথা ভিড় না করা এবং ঘটনার ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *