বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : কাজিরাঙা রঙাজান ট্র্যাজেডিকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় জড়িত ট্রেভেলার গাড়িটির মালিক আজির আলিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত আজির আলির বাড়ি নগাঁও জেলার পানিগাঁও এলাকায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনার পরবর্তী তদন্তে ট্রেভেলারটির মালিকের ভূমিকা, গাড়ির নথিপত্র, যাত্রী বহনের অনুমতি এবং পরিবহণ সংক্রান্ত নিয়ম মানা হয়েছিল কি না, সেসব বিষয় খতিয়ে দেখার দাবি উঠেছে।
উল্লেখ্য, ১৩ নভেম্বর কাজিরাঙার রঙাজানে যাত্রীবাহী ট্রেভেলার ও একটি কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৪ জন মহিলা, ১১ জন পুরুষ এবং একটি শিশু রয়েছে।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত ১৭ জন এখনও যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেভেলারটির নম্বর AS 02 AC 6690। গাড়িটিতে নির্ধারিত আসনসংখ্যার তুলনায় অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগও সামনে এসেছে।




