চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, বন্ধুর হাতেই প্রাণ গেল বন্ধুর

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : শোণিতপুর জেলার রঙাপাড়ার ফুলবাড়ি চা-বাগানে সামান্য বাক্‌বিতণ্ডার জেরে সংঘটিত হল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বন্ধুর হাতেই প্রাণ হারাতে হল বন্ধুকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ফুলবাড়ি চা-বাগানের ১৩ নম্বর শ্রমিক লাইনে সামান্য কথাকাটাকাটির জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অমর রাউতিয়া ওরফে কামিল। অভিযোগ, তাঁরই বন্ধু লাডরুজ ইন্দুয়ার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার পর রঙাপাড়া পুলিশ অভিযুক্ত লাডরুজ ইন্দুয়ারকে আটক করেছে। সামান্য বাক্‌বিতণ্ডা থেকে এমন মর্মান্তিক পরিণতিতে এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *