দুই ব্যাটারিচালিত বাহনের মুখোমুখি, প্রাণ হারালেন অধ্যক্ষ

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ধিং খৰ্গেশ্বর বরা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দেবনাথের।

জানা গেছে, দুটি ব্যাটারিচালিত বাহনের মুখোমুখি সংঘর্ষের জেরেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধিংয়ের বাসিন্দা তথা প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ নগাঁও থেকে ধিংয়ের উদ্দেশ্যে যাত্রা করছিলেন। সেই সময় নগাঁও-বটদ্রবা সংযোগকারী সড়কের রাইডঙিয়ার গঙ্গা ধাবার কাছে উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে তাঁর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টির নম্বর যথাক্রমে AS-02-EC-8613 এবং AS-02-CR-6877 বলে জানা গিয়েছে।

তাঁর আকস্মিক মৃত্যুতে সমগ্র ধিং ও বটদ্রবা অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *