বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত টেঙাগুড়িতে অবৈধভাবে নির্মাণ করা একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ। জানা গেছে, টেঙাগুড়ির জুগুনি বিলে স্থানীয় জনতার অজ্ঞাতে নথিপত্র বিহীন অবৈধভাবে একটি মাদ্রাসা চালিয়ে আসার অভিযোগ উত্থাপিত হয়েছিল। আর এই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে লাহরিঘাট সমজেলার পুলিশ সুপারের নেতৃত্বে একটি পুলিশ দল জুগুনী বিলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসায় থাকা ১৬ জন শিশু-কিশোর পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় জনতার সহায়তায় ১৬ জন শিশু-কিশোরদের উদ্ধার করতে সক্ষম হন। এদিকে, মাদ্রাসা কর্তৃপক্ষ বৈধতার কোনও প্রমাণপত্র দেখাতে না পারায় শিক্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম ও কিশোর থেকে একাধিক অশ্লীল ভিডিও উদ্ধার করে।
উল্লেখ্য, ইসলামি ধর্মীয় শিক্ষার নামে অবৈধভাবে মাদ্রাসার শিক্ষক ও কিশোরদের মোবাইলে বিভিন্ন অশ্লীল তথা পর্ন ভিডিও উদ্ধার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনতা। অভিযোগ উঠেছে যে, ধর্মীয় শিক্ষার নামে শিশুদের সঙ্গে অস্বাভাবিক কর্মকাণ্ড সংঘটিত হতে পারে। মাদ্রাসায় শিক্ষার্থী হিসেবে থাকা শিশু-কিশোররা অসমের বিভিন্ন জেলার থেকে আনা হয়েছিল বলে জানা গেছে। ইতিমধ্যে উদ্ধারকৃত শিশু-কিশোরদের চাইল্ড লাইনে দেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ। অবৈধ মাদ্রাসা উচ্ছেদে স্থানীয় জনতা পুলিশকে ধন্যবাদ জানান।



