শিলংয়ের বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ড

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : রবিবার প্রায় সাড়ে পাঁচটা নাগাদ শিলংয়ের সংজিনমানি বড়বাজার এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছে, আজমেরা মার্বেলসের পিছনের দিকে থাকা অসম-ধাঁচের একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়া অনুযায়ী, পুরনো ওই বাড়িতে থাকা একটি রেস্তোরাঁ বা খাবারের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কমপক্ষে তিন থেকে চারটি দোকান ক্ষতিগ্রস্ত বা পুড়ে নষ্ট হয়েছে বলে জানা গেছে।

পরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, তার ব্যবস্থা করেন। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ছবি প্রতীকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *