লরি চালকের মৃত্যুর পর মণিপুরে বাড়ল পুলিশ এসকর্ট

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৩ আগস্ট :
পণ্যবোঝাই লরি নিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা চালকদের দুর্দশা এবং এক চালকের মৃত্যুর ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসেছে মণিপুর সরকার। জিরিঘাট থানা এলাকার লবনখাল জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির মধ্যে বুধবার বিহারের এক চালকের মৃত্যু হয়। এই ঘটনায় মণিপুর ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আটকে থাকা লরি চালকরা।

দীর্ঘদিন ধরে জিরিবাম থেকে পয়লাপুল পর্যন্ত ৩৭ নম্বর জাতীয় সড়কে সহস্রাধিক পণ্যবোঝাই লরি আটকে রয়েছে। এর জেরে সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। এতদিন জিরিবাম থেকে মণিপুর পুলিশ একটি এসকর্টের মাধ্যমে ১০০ থেকে ১২০টি লরি ইম্ফলের দিকে নিয়ে যাচ্ছিল। তবে বৃহস্পতিবার থেকে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তিনটি পুলিশ এসকর্টের মাধ্যমে প্রায় সাড়ে ৩৫০টি লরি জিরিবাম থেকে ইম্ফলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *