হাইলাকান্দিতে হেরোইন সহ গ্রেপ্তার ১, পলাতক আরও এক অভিযুক্ত

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ জুন : হাইলাকান্দি জেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার রাতে আলগাপুর থানার অন্তর্গত মোহনপুর ষষ্ঠ খণ্ডে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৪৬ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক পরীক্ষায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য হেরোইন বলে নিশ্চিত হওয়া গেছে।

এই ঘটনায় ২৪ বছর বয়সী হাফিজুর হক বড়ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মোহনপুর ষষ্ঠ খণ্ডের বাসিন্দা। একই মামলায় অভিযুক্ত ৩৪ বছর বয়সী আজমল হোসেন বড়ভূইয়া বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহে দু’টি বাইক বাজেয়াপ্ত করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ৪৬ গ্রাম হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। ঘটনার সঙ্গে জড়িত মাদক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *