বরাক তরঙ্গ, ৭ জুন : ডিব্রুগড় জেলার টিংখাঙে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি ১৪ চাকার ট্রেলার এবং একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় রাজীর কোঁওর বলে জানা গেছে। তিনি কুঁওরিগাঁও বরপথার এলাকার বাসিন্দা ছিলেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



