বরাক তরঙ্গ, ৫ জুন : আজ অসম মন্ত্রিসভার বহুল প্রতীক্ষিত সম্প্রসারণ অনুষ্ঠিত হতে চলেছে। নতুন করে মোট ১২ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় আরও চারজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাঁরা হলেন রামেশ্বর তেলি, অতুল বরা, অজন্তা নেওগ এবং চন্দ্রমোহন পাটোয়ারি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে গুয়াহাটির খানাপাড়া ভেটেরিনারি মাঠে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক দিল্লি সফরের পর সম্প্রসারণের দিনক্ষণ চূড়ান্ত হয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ্যমন্ত্রী নিজেই সম্প্রসারিত মন্ত্রিসভার তালিকা প্রকাশ করেন। তিনি ১২ জন নতুন মন্ত্রীর নাম ঘোষণা করেন, যাঁরা আজ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।
মন্ত্রী হিসেবে দায়িত্ব শপথ নিবেন বিশ্বজিৎ দৈমারী, জয়ন্ত মল্ল বরুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, অশোক সিংহল, কৃষেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজরিকা, রণোজ পেগু, বিমল বরা, অশ্বিনী রায় সরকার, সুশান্ত বরগোহাঁই।



