মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ জুন : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শ্রীভূমি জেলাসহ রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জীবিত ও চিকিৎসাধীন অবস্থায় থাকা এই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বকে ‘মৃত’ বলে ফেসবুকে পোস্ট করায় পরিবার, আত্মীয়স্বজন এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ‘খান ভাই’ নামে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সিদ্দিক আহমেদের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে অসংখ্য মানুষ বিষয়টিকে সত্য বলে ধরে নেন। রাতভর পরিবারের সদস্যদের কাছে ফোনকল আসতে থাকে, ফলে তারা চরম মানসিক চাপে পড়েন।
বর্তমানে রক্তের ক্যান্সারের চিকিৎসাধীন সিদ্দিক আহমেদ অসুস্থতার কারণে নিজে থানায় যেতে না পারায় তাঁর ব্যক্তিগত সহকারী সালেহ আহমেদকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দায়িত্ব দেন। এরপর পাথারকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযোগকারী পক্ষের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে একজন অসুস্থ ব্যক্তির মানহানি করা হয়েছে এবং পরিবারকে মানসিকভাবে বিপর্যস্ত করা হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পুলিশ প্রশাসন বিষয়টির তদন্ত শুরু করেছে বলে জানা



