বরাক তরঙ্গ, ৩ জুন : পুত্র ও বউমার নৃশংসতার শিকার হয়ে প্রাণ হারালেন এক বৃদ্ধা। চাঞ্চল্যকর এই ঘটনাটি গোয়ালপাড়ার দিনের আলগায় সংঘটিত হয়। এ নৃশংস কাণ্ডে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। জানা গেছে, লুইত নদী থেকে ওই বৃদ্ধার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত বৃদ্ধার পরিচয় দিনের আলগা এলাকার বাসিন্দা শুরাতন বেওয়া হিসেবে জানা গেছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ নিহত বৃদ্ধার পুত্র বদিউড জামান এবং পুত্রবধূ সুকুরজান নেছাকে আটক করেছে। প্রাথমিক তদন্তে পারিবারিক নির্যাতন ও হত্যার অভিযোগ সামনে এসেছে বলে সূত্রের খবর। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালিয়ে যাচ্ছে।



