গাছে ধাক্কা বাইকের, প্রাণ গেল দুই যুবকের

Spread the news

বরাক তরঙ্গ, ৩০ মে : শিবসাগর জেলার মরাণহাটের আমগুড়ি এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

নিহত যুবকদের পরিচয় লক্ষ্যধর গগৈ এবং ভাইমন গগৈ হিসেবে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *