বরাক তরঙ্গ, ৩০ মে : নদীতে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু ঘটল দুই শিশুর। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বাকসার মটঙ্গা এলাকায়। মৃত দুই শিশু হল মফিজুর আলি (৮) এবং সুহেল আলি (৯)।
জানা গেছে, নদীতে স্নান করার সময় একজন শিশু জলে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচানোর জন্য অপর বন্ধু ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত দু’জনেই প্রবল স্রোতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
এক বন্ধুকে বাঁচাতে গিয়ে আরেক বন্ধুর প্রাণ হারানোর এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



