দক্ষিণ করিমগঞ্জে তৃণমূলের জোরালো শক্তিপ্রদর্শন, সায়নী ঘোষের সভায় উপচে পড়া ভিড়

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল: দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার ক্রমশ তীব্র আকার ধারণ করছে। এই আবহে ফকিরবাজারে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভায় যোগ দিয়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ও সাংসদ সায়নী ঘোষ। দলের প্রার্থী আজিজ আহমেদ খানের সমর্থনে আয়োজিত এই সভায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নামায় সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। সভাজুড়ে শ্লোগান, উচ্ছ্বাস এবং পরিবর্তনের ডাক নির্বাচনী লড়াইয়ের তীব্রতাকেই স্পষ্ট করে তোলে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সায়নী ঘোষ বিজেপি ও কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, এই দুই দলই সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে এবং শুধুমাত্র প্রতিশ্রুতির রাজনীতিতেই সীমাবদ্ধ থেকেছে। এর বিপরীতে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলতে আজিজ আহমেদ খানই উপযুক্ত প্রার্থী। তাই আসন্ন নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। সভায় যুব সমাজের উল্লেখযোগ্য উপস্থিতি এবং তাদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। এতে তৃণমূল কংগ্রেসের প্রতি তরুণদের সমর্থনের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

এই জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রার্থী আজিজ আহমেদ খানসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

ফকিরবাজারের এই জনসভাকে তৃণমূল কংগ্রেসের এক বড় শক্তিপ্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। জনসমাগম, কর্মীদের উদ্দীপনা এবং পরিবর্তনের প্রত্যাশা—সব মিলিয়ে দক্ষিণ করিমগঞ্জে তৃণমূলের নির্বাচনী লড়াইয়ে নতুন গতি এসেছে বলে মত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *