অসম বিধানসভা নির্বাচনে ৭২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়, ৬৭ জন প্রার্থীর প্রত্যাহার

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : আসন্ন অসম বিধানসভা সাধারণ নির্বাচনে মোট ৭২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১২৬টি বিধানসভা কেন্দ্রে মোট ৮১৫ জন প্রার্থী ১,৩৮৯টি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মনোনয়নপত্র যাচাইয়ের পর ৭৮৯ জন প্রার্থীকে যোগ্য বলে বিবেচনা করা হয়। এর মধ্যে ৬৭ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একাধিক প্রার্থী তাঁদের প্রার্থীপদ প্রত্যাহার করেন।

উল্লেখযোগ্যভাবে, মানকাচরে বিধায়ক তথা এনপিপি প্রার্থী আমিনুল ইসলাম তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন। শিবসাগরে সিপিআই প্রার্থী মদন বরুয়ার মনোনয়নও প্রত্যাহার করা হয়েছে।

এছাড়াও, বিলাসীপাড়ায় বিজেপির টিকিট না পাওয়া নির্দলীয় প্রার্থী রমেশ চন্দ্র রায়, পর্বতঝোরায় সজল কুমার সিংহ, উধারবন্দে মিঠুন নাথ, অভয়াপুরীতে সঞ্জয় রায় এবং পলাশবাড়িতে হিতেশ কলিতা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।
অন্যদিকে, ধিঙে কংগ্রেসের টিকিট না পাওয়া নির্দলীয় প্রার্থী হায়দর আলিও তাঁর মনোনয়ন প্রত্যাহার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *