মেরুড়া গ্রামে ৬০ বছরের ঐতিহ্যবাহী বাসন্তী পূজা

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ মার্চ : প্রতি বছরের ন্যায় এবছরও মঙ্গলবার থেকে মেরুড়া গ্রাম সর্বজনীন শ্রীশ্রী বাসন্তী পূজা কমিটির উদ্যোগে বাসন্তী পূজার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে আশপাশের গ্রামের ধর্মপ্রাণ ভক্তদের সমাগম ঘটেছে, পাশাপাশি বিভিন্ন রকমারি দোকান বসেছে উৎসবের মাহলে।কমিটির সভাপতি সন্তোষ কৈরী ও ডাঃ ধনঞ্জয় দাস উভয়ই বক্তব্যে জানান, বিগত ৬০ বছর ধরে সার্বজনীনভাবে এই পূজার আয়োজন চলছে। গ্রামবাসী সনাতনী ভক্তবৃন্দের সাহায্যে ও উপস্থিতিতে সনাতন ধর্মীয় নীতি-নিয়ম মেনে পালিত হয়েছে উৎসব।

এবার চারদিন  মহাপ্রসাদ বিতরণ করা হবে। নবমীর দিনে প্রায় দুই হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাজু দাস, তপনকুমার দাস; সম্পাদক সুব্রত দাস, ভাস্কর দাস, সুজিত দাস; উপদেষ্টা রবীন্দ্রচন্দ্র দাস, নলেনিকুমার দাস, হীরেন্দ্রচন্দ্র দাস, অতুলচন্দ্র দাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *