সংঘর্ষে ৬ আইএসআই জঙ্গি ও তিন পুলিশকর্মীর মৃত্যু

Spread the news

৩০ ডিসেম্বর : উত্তর-পশ্চিম তুরস্কে পুলিশের সঙ্গে ইসলামিক স্টেটের জঙ্গিদের সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন পুলিশ কর্তা এবং ছয় জঙ্গির। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ১৩টি প্রদেশজুড়ে আইএসের সঙ্গে সম্পর্কিত আস্তানাগুলোতে রাতভর ১০৮টি পৃথক অভিযান চালিয়েছে। তখনই শুরু হয় গুলির লড়াই।

জানা গিয়েছে, সোমবার ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা প্রদেশের এলমালি জেলায় জঙ্গিরা লুকিয়ে থাকা একটি বাড়িতে পুলিশ অভিযান চালালে গুলির লড়াই শুরু হয়। অভিযান জোরদার করার জন্য পার্শ্ববর্তী বুরসা প্রদেশ থেকে বিশেষ বাহিনী পাঠানো হয়েছিল। রাস্তাতেও সংঘর্ষ শুরু হওয়ার কারণে এলাকার পাঁচটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে এবং সাধারণ নাগরিক এবং যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *