বাড়ি থেকে উদ্ধার তিন শিশু-সহ ৫ জনের মৃতদেহ

Spread the news

২২ মার্চ : বাড়ি থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে কেরালার কোচির ভাদুথালা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অবস্থি নায়ার (৩৬) এবং শ্রীকুমারী (৫৮)। এ ছাড়াও ১৪ বছরের এক নাবালক এবং ৪ বছর এবং ২ বছর বয়সি দুই শিশুর দেহও উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অবস্থি ও শ্রীকুমারী নাবালক ও দুই শিশুকে খুন করে আত্মহত্যা করেন।

সূত্রের খবর, গত বছর অগস্ট মাসে অবস্থীর স্বামী আত্মহত্যা করেছিলেন। পুলিশ জানিয়েছে, অবস্থির স্বামী নিয়মিত মদ্যপান করতেন। সেই নিয়ে তাঁদের মধ্যে প্রবল অশান্তি হয়। স্বামীর মৃত্যুর পরে ছেলেমেয়েদের নিয়ে ভাদুথালার এই বাড়িটি ভাড়া নিয়ে অবস্থি থাকতে শুরু করেন। তাঁর সঙ্গে তাঁর মা শ্রীকুমারীও থাকতেন।

জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পরে মানসিক অবসাদে ভুগতেন অবস্থি। একাধিক বার তিনি আত্মহত্যার চেষ্টাও করেন তিনি। বড় ছেলের চিকিৎসার জন্য তাঁরা ভাদুথালার এই বাড়িটিতে থাকতে শুরু করেন। ঘরের মধ্যে একটি সুইসাইড নোটও পেয়েছেন তদন্তকারীরা। প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার সকালের পরে তাঁদের সঙ্গে ওই বাড়ির কারও দেখা হয়নি।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে বাড়ির মধ্যে ঢুকে প্রথমে অবস্থি এবং শ্রীকুমারীর দেহ উদ্ধার হয়। পরে একটি ঘর থেকে ৪ এবং ২ বছর বয়সি দুই ছেলে এবং অন্য একটি ঘর থেকে ১৪ বছর বয়সি ছেলের দেহ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *