বরাক তরঙ্গ, ২৩ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার দু’টি বিধানসভা কেন্দ্রে মোট সোমবার মোট ৩২টি মনোনয়ন জমা পড়েছে। এরমধ্যে ১২১ হাইলাকান্দি আসনে ১২ জন প্রার্থী এবং ১২২ আলগাপুর-কাটলিছড়া বিধানসভা আসনে ২০টি মনোনয়নপত্র জমা পড়েছে। এদিন হাইলাকান্দির জেলা আয়ুক্ত কার্যালয়ে দুই রিটার্নিং অফিসারের কক্ষে সুষ্ঠুভাবে বেলা তিনটার মধ্যে মনোনয়নপত্র জমা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল প্রার্থীরা এসে উপস্থিত হন। তাছাড়া যাঁরা তিনটার মধ্যে উপস্থিত হয়েছিলেন তাদের টোকেন প্রদান করা হয়।

এদিন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ১ জন করে ভারতীয় জাতীয় কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির প্রার্থী মনোনয়ন জমা দেন। আর বাকি সবাই নির্দল প্রার্থী। পাশাপাশি ১২২ বিধানসভা কেন্দ্রে জন্য একজন ভারতীয় জাতীয় কংগ্রেস, একজন অসম গণ পরিষদের প্রার্থী ছাড়া বাকিরা সবাই নির্দল প্রার্থী। মঙ্গলবার মনোনয়নপত্র গুলো পরীক্ষা করা হবে।



