ভয়াবহ দুর্ঘটনায় বরযাত্রীর বাহন, মৃত্যু ২ জনের

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : গোয়ালপাড়া জেলার আগিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় কবলে পড়ল এক বরযাত্রীর বাহন। আগিয়া থানার অন্তর্গত বুধিপাড়ায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বর-এর জ্যেষ্ঠ ভাইসহ আরও একজনের। দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বরযাত্রীর বাস ও একটি ম্যাজিক গাড়িকে একটি ট্রাক ধাক্কা মারে। এতে দু’জনের মৃত্যু ঘটে। নিহতদের নাম নরেশ দাস ও রবি দাস। মৃত নরেশ দাস বর বিষ্ণু দাসের জ্যেষ্ঠ ভাই। আহতদের ইতিমধ্যেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরের বাড়ি গোলকগঞ্জের উত্তর রায়পুরে। গোয়ালপাড়ার বুধিপাড়ায় বিয়ে সম্পন্ন করে বাড়ি ফেরার সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *