মেঘালয় খনি দুর্ঘটনা নিহত আব্দুল মান্নানের পরিবারকে ২ লক্ষ টাকার অনুদান

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : চলিত মাসের ৫ ফেব্রুয়ারি মেঘালয়ায় সংঘটিত ভয়াবহ কয়লা খনি দুর্ঘটনায় প্রাণ হারান শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের কটামণি এলাকার খাগড়াগুড়া জিপির ৭ নং ওয়ার্ডের বাজারঘাট গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান (৩৮)। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে মানবিক সহমর্মিতার হাত বাড়িয়ে দেন অসম সকারের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং পাথারকান্দর বিধায়ক তথা রাজ্যের মীন পশু পাল ভেটেনারি ও পূর্ত বিভাগের  মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাঁদের উদ্যোগে অসম সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা এককালীন এক্স-গ্রেশিয়া অনুদান প্রদান করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, এই আর্থিক সহায়তা তাঁদের শোকের গভীর মুহূর্তে কিছুটা হলেও স্বস্তি ও মানসিক শক্তি জুগিয়েছে। তাঁরা মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।একই সঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও জেলা প্রশাসনের তৎপর ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেছেন পরিবার। স্থানীয় বিডিও, সার্কল অফিসার, জেলা কমিশনার এবং শ্রীভূমি জেলার এসএসপি প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা প্রদান করেন বলে জানা গেছে।এলাকার বিশিষ্ট নাগরিক নাজির উদ্দিন, আবদুল্লাহ, নুরুল হক (কোষাধ্যক্ষ, বিজেপি সংখ্যালঘু মোর্চা, শ্রীভূমি জেলা), মন চোরেই (সমাজকর্মী) সহ অন্যান্য গ্রামবাসীরাও রাজ্য সরকার ও জেলা প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাঁদের মতে, সরকারের এই সহমর্মিতা শোকাহত পরিবারের প্রতি দায়িত্বশীল প্রশাসনের প্রতিফলন। শোকের ভার বুকে নিয়েও পরিবার জানিয়েছে, সরকারের দ্রুত পদক্ষেপ ও প্রশাসনের সহযোগিতা তাঁদের এই কঠিন সময়ে এক গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *