১০৮ দেবদেবীর প্রতিমা হাইলাকান্দিতে নৌকাপূজাকে ঘিরে উৎসবের জোয়ার

অনিন্দিতা পাল, আলগাপুর।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : প্রথমবারের মতো ব্যতিক্রমী পরিসরে হাইলাকান্দি জেলায় নৌকাপূজা অনুষ্ঠিত হয়। হাজারো ভক্তের ঢল, রোজ মহাপ্রসাদ বিতরণ গাগলাছড়ায়। হাইলাকান্দি জেলার গাগলাছড়া খোলা মাঠে বিশাল নৌকাপূজা অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারি থেকে শুরু হয় এই পূজা এবং চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। জানা যায়, এই এলাকার মধুসূদন রাজপুত এক পন্ডিত তথা ঈশ্বর বিশ্বাসী এক ভক্তের স্বপ্নাদেশ হয় নৌকা পুজো করার। পরবর্তীতে এই খবর জানাজানি হলে বিজেপি নেতা বিশ্বজিৎ কৈরীর কর্ণপাত হয় এই খবর। সঙ্গে সঙ্গে ওই পন্ডিতের সাথে যোগাযোগ করে নেব গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে এই এলাকার সকলের সহযোগিতা এবং বিশ্বজিৎ কৈরীর ব্যবস্থাপনায় এই পূজার সূত্রপাত হয়। পণ্ডিতজি জানান, মূলত মা মনসা কে কেন্দ্র করে এই পূজা করা হয়। এক পঞ্চমীতে এই পূজা শুরু হয় এবং পরের পঞ্চমীতে গিয়ে এই পুজোর সমাপ্তি ঘটে। সেদিন ১০৮ জন দেবদেবীর প্রতিমা গড়ে এই পুজোর শুভারম্ভ হয়।

এদিক, বিজেপির নেতা বিশ্বজিৎ কৈরি এ সম্পর্কে বলতে গিয়ে জানান, পণ্ডিতজির স্বপ্নাদেশ হওয়ার পর তাঁরও অনেক বড় ভাগ্য হয় এই ধরনের পূজো করার। এই পুজোয় প্রতিমা করতে আনুমানিক তিন লক্ষ টাকা খরচ হয়েছে এবং সর্বমোট ২০ লক্ষ টাকার বাজেট রয়েছে বলে তিনি জানান। এছাড়াও তিনি বরাকের সকল ভক্ত প্রাণ মানুষকে এই পূজায় এসে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান করেন। স্বপ্নাদেশে দেবী মনসাকে কেন্দ্র করে ১০৮ জন দেবদেবীর প্রতিমা স্থাপন করে এই পুজোকে ঘিরে হাইলাকান্দি জেলায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *