গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ জন দগ্ধ

Spread the news

২৬ ফেব্রুয়ারি : বাংলাদেশের কক্সবাজার শহরের কলাতলী বাইপাস সড়কের একটি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, দুই-তিন মাস আগে চালু হওয়া গ্যাস পাম্পটিতে সন্ধ্যার দিকে হঠাৎ গ্যাস লিকেজ দেখা দেয়। রাত ১০টার দিকে আগুন ধরে এবং মুহূর্তের মধ্যে এটি পাশের বসতিসহ সড়কের পাশে ছড়িয়ে পড়ে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন জানান, কলাতলী আদর্শগ্রাম এলাকায় প্রধান সড়ক লাগোয়া সদ্য নির্মিত গ্যাস পাম্পে গ্যাস লিকেজের কারণে আগুন ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা ও বিস্তৃত গ্যাস ছড়িয়ে পড়ায় পুরো কলাতলী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে দগ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ৮ জনকে চট্টগ্রাম ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের অবস্থা সংকটাপন্ন, তবে চিকিৎসকরা তৎপরতার সঙ্গে সেবা দিচ্ছেন।

ওসি ছমি উদ্দিন জানিয়েছেন, গ্যাস লিকেজে সৃষ্ট আগুনের কারণে পাশের অন্তত পাঁচটি বসতি পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *