মরিগাঁওয়েও খাদ্য সুরক্ষা আইনের অধীনে সামগ্রী বণ্টন

Spread the news

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনায় এবং অসম সরকারের খাদ্য, গণবণ্টন বিভাগের যৌথ প্রচেষ্টায় আজ সমগ্র রাজ্যের পাশাপাশি মরিগাঁও জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে নিবন্ধিত পরিবারগুলির জন্য রাজ সাহায্যযুক্ত মসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সোমবার মরিগাঁও জেলার ১০৮৮টি রেশন এজেন্টের দোকানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক শুভারম্ভ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করা হয়। উল্লেখ্য, জাগীরোড সমজেলার অন্তর্গত শিলচাং সমবায় সমিতিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পীযূষ হাজরিকা উপস্থিত ছিলেন। এছাড়াও, মরিগাঁও পাইকারি ভোক্তা সমিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মরিগাঁও জেলা কমিশনার অনামিকা তেওয়ারী উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে নভেম্বর ও ডিসেম্বর মাসের জন্য সমস্ত রেশন সুবিধাভোগীদের রাজসাহায্যযুক্ত অর্থাৎ মসুর ডাল ৬৯ টাকা প্রতি কিলোগ্রাম, চিনি ৩৮ টাকা প্রতি কিলোগ্রাম এবং লবণ ১০ টাকা প্রতি কিলোগ্রাম দামে দিবে।

তাছাড়া, জনসাধারণকে অতিরিক্ত আর্থিক স্বস্তি দেওয়ার উদ্দেশ্যে, অসম সরকার ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই পণ্যের দাম কমিয়ে, ৬০ টাকায় এক কিলোগ্রাম মসুর ডাল, ৩০ টাকায় এক কিলোগ্রাম চিনি এবং ১০ টাকায় এক কিলোগ্রাম লবণ সরবরাহ করবে বলে জানা গেছে। এই প্রকল্পটির মাধ্যমে মরিগাঁও জেলার ১০৮৮টি রেশন এজেন্টের মাধ্যমে ২,৩৯,৬৩২টি পরিবারকে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *